নোটিশ বোর্ড

সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন

2

মোট নোটিশ

11

September, 2026

09 Sep
September 9, 2026

বিশেষ নোটিশ: পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ওয়াজ-দোয়ার মাহফিল

দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসা

শিবমার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ

বিশেষ নোটিশ: পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ওয়াজ-দোয়ার মাহফিল

এতদ্বারা দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ই জানুয়ারি ২০২৭, শুক্রবার মাদরাসার উদ্যোগে এক রুহানি "পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ওয়াজ-দোয়ার মাহফিল"-এর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের তথ্য:

  • তারিখ: ১৫ই জানুয়ারি ২০২৭ (শুক্রবার)

  • স্থান: দরগাবাড়ী মসজিদ সংলগ্ন মাঠ (শিবমার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ)

  • আয়োজনে: দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসা পরিবার

উক্ত মোবারক মাহফিলে প্রখ্যাত উলামায়ে কেরাম ও দ্বীনি ব্যক্তিত্বগণ নসিহত পেশ করবেন। অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

আরজগুজার,

হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান রুবেল

মুহতামিম, দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসা

25 Mar
March 25, 2025

2026 প্রথম সাময়িক পরিক্ষার বন্ধ ও খোলা সর্ম্পকে।

দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসা

ছুটির নোটিশ

দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসার সকল অভিভাবক ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রথম সাময়িক পরীক্ষার ২০২৬ইং ছুটি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে।

  • ছুটি শুরু: ২৫/০৭/২০২৬ খ্রি. (শনিবার)

  • মাদরাসা পুনরায় খোলা: ৩১/০৭/২০২৬ খ্রি. (শুক্রবার)

অতএব, সকল অভিভাবকদের নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, ছুটিতে নিজ নিজ বাড়িতে যাওয়ার পূর্বে মাদরাসার বকেয়া বেতন ও অন্যান্য সকল পাওনা পরিশোধ করতে হবে। বকেয়া পরিশোধ ব্যতীত কাউকে ছুটিতে যাওয়ার অনুমতি প্রদান করা হবে না।

এছাড়াও জানানো যাচ্ছে যে, প্রথম সাময়িক পরীক্ষার ২০২৬ইং ফলাফল ছুটির পর প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখে মাদরাসা খোলার দিন যারা যথাসময়ে উপস্থিত থাকবে, তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

ছুটিকালীন সময়ে সকল ছাত্রদের নিয়মিত নামাজ আদায় করা, পড়াশোনা চালিয়ে যাওয়া এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

নির্ধারিত তারিখে যথাসময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য সকল ছাত্রদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মুহা: সিদ্দীকুর রহমান

দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদরাসা